২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি দল থেকে জামশেদ ও রেহমান বাদ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে জায়গা হয়নি দুই ‘বাঁহাতি’ উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদ ও স্পিনার আব্দুর রেহমানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 08:31 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

১১ ও ১৩ ডিসেম্বর দুবাইয়ে ম্যাচ দুটি হবে। এরপর শারজা, দুবাই ও আবুধাবিতে পাঁচটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

জামশেদ ও রেহমানের বাদ পড়া অবশ্য প্রত্যাশিতই। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে ০, ১ ও ১৯ রান আসে জামশেদের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকায় ফিরতিও সফরেও তিনি ব্যর্থ। দুটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে ১৮, ১৯, ২৪ ও ২ রান করেন জামশেদ।

বল হাতে ব্যর্থ রেহমানও। দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ওয়ানডেতে সুযোগ পেলেও ৪০ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট পান তিনি। এর আগে দুবাইয়ে একটি টি-টোয়েন্টি খেলে ১৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

রেহমান বাদ পড়ায় ফিরেছেন আরেক বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। এই দলে নতুন মুখ একটি – উদ্বোধনী ব্যাটসম্যান শারজিল খান।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, শারজিল খান, শোয়েব মাকসুদ, উমর আমিন, উমর আকমল, শহীদ আফ্রিদি, জুলফিকার বাবর, বিলাওয়াল ভাট্টি, জুনায়েদ খান, সোহেল তানভীর, আনওয়ার আলী, সাঈদ আজমল ও হারিস সোহেল।