শেষ ওয়ানডেতে নেই ক্যালিস ও স্টেইন
পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলবেন না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও পেসার ডেল স্টেইন। তারা দু’জনই চোট পেয়েছেন।
ডান হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছেন ক্যালিস। প্রায় পৌনে দুই বছর পর ওয়ানডে দলে ফেরা এই অলরাউন্ডারের জন্য এটা বড় একটা ধাক্কাই বটে।
ডেল স্টেইন ভুগছেন বাঁ-পাশের পেশির চোটে।
শনিবার সেঞ্চুরিয়নে হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। এটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের প্রথম সিরিজ জয়। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারই প্রথম উপমহাদেশের কোনো দল সিরিজ জয় করলো।
অভিজ্ঞ দুই জন দল থেকে ছিটকে পড়লেও তাদের জায়গায় এখনও কাউকে ডাকেনি দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা।
