টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার
দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়ে সিরিজও জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচে বৃষ্টিতে একটিও বল হতে পারেনি।
বৃহস্পতিবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান করে নিউ জিল্যান্ড।
২৫ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৪ রান আসে লুক রনকির ব্যাট থেকে। ২৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান অ্যান্টন ডেভসিচের।
জবাবে তিলকরত্নে দিলশান (৪৯ বলে অপরাজিত ৫৯) ও কুসাল পেরেরার (৩৭ বলে ৫৭) ঝড়ো ব্যাটিং ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিক দলকে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৪২/৭ (রাদারফোর্ড ৩, ডেভসিচ ৩০, ব্রুম ৬, লেইথাম ২০, মানরো ১৭, রনকি ৩৪*, নেইথান ম্যাককালাম ২৬, নিকোল ২, এলিস ২*; থিসারা পেরেরা ১/১৩, ম্যাথিউস ১/১৭, রামবুকওয়েল্লা ১/১৯, মেন্ডিস ১/২০, কুলাসেকারা ১/৩১, মালিঙ্গা ১/৩৩)
শ্রীলঙ্কা: ১৭.৫ ওভারে ১৪৩/২ (জয়াবর্ধনে ৩, দিলশান ৫৯*, কুসাল পেরেরা ৫৭, সাঙ্গাকারা ২০*; নিকোল ১/১৮, ম্যাকক্লেনাগান ১/৩৪)
ফলাফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: কুসাল পেরেরা।
