২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে দ. আফ্রিকার জয়

বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 10:08 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

বুধবার রাতে জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে দক্ষিণ আফ্রিকা।

হাশিম আমলার (৩১) সঙ্গে ম্যাচ সেরা কুইন্ট ডি ককের (৪৩) ৭২ রানের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে চমৎকার সূচনা এনে দেয়। মোহাম্মদ হাফিজ অস্টম ওভারে আমলাকে বিদায় করলে খেলায় ফিরে পাকিস্তান।

এরপর অধিনায়ক ফাফ দু প্লেসি (২২) ও ডেভিড মিলার (১১ বলে অপরাজিত ১৯) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় সংগ্রহ খুব একটা বড় হতে পারেনি।

পাকিস্তানের হাফিজ ও জুনায়েদ খান দুটি করে উইকেট নেন।

পাকিস্তানের ইনিংসের ৯ ওভার ১ বল খেলা হওয়ার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এ সময় তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬০ রান। কিন্তু ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৫ রান।

বৃষ্টির কারণে আর খেলা হতে না পারায় চার রানে হারে পাকিস্তান।

১৩ রানে অপরাজিত ছিল হাফিজ। সর্বোচ্চ ১৮ রান আসে নাসির জামশেদের ব্যাট থেকে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিটি হবে শুক্রবার কেপ টাউনে ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৫৩/৭ (ডি কক ৪৩, আলা ৩১, দু প্লেসি ২২, ডেভিডস ৩, ডুমিনি ১১, মিলার ১৯*, পার্নেল ৬, স্টেইন ১ মর্কেল ৮*; জুনায়েদ ২/২৪, হাফিজ ২/২৫, আফ্রিদি ১/১৪, বিলওয়াল ১/৩৫)

পাকিস্তান: ৯.১ ওভারে ৬০/২ (শেহজাদ ৯, জামশেদ ১৮, হাফিজ ১৩*, আকমল ৭*; ডুমিনি ১/৩, সোতসোবে ১/১৯)

ম্যাচ সেরা: কুইন্টন ডি কক।