বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত
শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির তাণ্ডবে পরিত্যক্ত।
বৃহস্পতিবার একই ভেন্যু অর্থাৎ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টির টস করাই সম্ভব হয়নি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। প্রায় পৌনে দুই ঘন্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
শ্রীলঙ্কা সফরে তিন ভেন্যু চারটি ম্যাচ খেলেছে নিউ জিল্যান্ড। যার প্রত্যেকটিই বৃষ্টির বাধায় পড়েছে।
হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ড ২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নামার কিছুক্ষণের মধ্যে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
ডাম্বুলায় দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ম্যাচের ফলাফল এসেছে।
পাল্লেকেলেও বৃষ্টি প্রত্যাশিত ছিল। বৃষ্টির কারণে শেষ পর্য ন্ত হতে পারে নি। তাই দুই ম্যাচের সিরিজ এখন এক ম্যাচের সিরিজে পরিণত হয়েছে।
