২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শেষ দক্ষিণ আফ্রিকার

জয় দিয়ে মধ্যপ্রাচ্য সফর শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা ৬ রানে পাকিস্তানকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 01:54 AM

Updated : 23 Aug 2022, 07:17 PM

প্রথম ম্যাচে ৯ উইকেটের জয় পাওয়ায় ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও তাই অতিথি দলের।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫০ রান করে দক্ষিণ আফ্রিকা।

৪৮ বলে সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান আসে অধিনায়ক ফাফ দু প্লেসির ব্যাট থেকে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ৪৮ ও কুইন্টন ডি কক ৩০ রান করেন।

অফস্পিনার সাঈদ আজমল ২৫ রানে তিনটি ও বাঁহাতি পেসার সোহেল তানভীর ২১ রানে ২ উইকেট নেন।

জবাবে ৯ উইকেটে ১৪৪ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।

২৬ বলে সর্বোচ্চ ৩৭ রান শোয়েব মাকসুদের। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন আহমেদ শেহজাদ।

২৫ রানে ৩ উইকেট নিয়ে বাঁহাতি পেসার ওয়েইন পার্নেল দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার। ফাস্ট বোলার ডেল স্টেইন ও লেগস্পিনার ইমরান তাহির নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
:

দক্ষিণ আফ্রিকা
: ২০ ওভারে ১৫০/৫ (ডি কক ৩০, আমলা ৪৮, দু প্লেসি ৫৮*, ডি ভিলিয়ার্স ৫, মিলার ৪, ডেভিডস ০; আজমল ৩/২৫, তানভীর ২/২১)

পাকিস্তান
: ২০ ওভারে ১৪৪/৯ (জামশেদ ১৯, শেহজাদ ২১, হাফিজ ০, মালিক ১৫, মাকসুদ ৩৭, উমর আকমল ১১, রাজ্জাক ০, আফ্রিদি ১৪, তানভীর ৬, আজমল ৭*, ইরফান ২*; পার্নেল ৩/২৫, স্টেইন ২/২০, তাহির ২/২১, ডেভিডস ১/৬, ম্যাকলারেন ১/৩৮)

ম্যাচ ও সিরিজ সেরা: ফাফ দু প্লেসি।