বৃষ্টিতে রক্ষা নিউ জিল্যান্ডের
শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে।
রোববার হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৮ রান করে শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ৮১ রান আসে তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে। ম্যাচের প্রথম বলেই দিমুথ করুনারত্নেকে হারানোর পর দিলশানের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়া কুমার সাঙ্গাকারার অবদান ৭৯ রান।
দিলশান-সাঙ্গাকারার বিদায়ের পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৬৪ বলে অপরাজিত ৭৪) আক্রমণাত্মক ব্যাটিং লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় স্বাগতিকদের।
৪৯ রানে ৩ উইকেট নেন নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক কাইল মিলস।
জবাবে নিউ জিল্যান্ড ৪ ওভার ২ বলে ১ উইকেটে ১৩ রান করার বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু হতে পারেনি।
মঙ্গলবার একই মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে।
