টিকেটে পাঁচ টেন্ডুলকার
কলকাতার ইডেন গার্ডেন্সে শচীন টেন্ডুলকারকে শেষবারের মতো সম্মান জানাতে তার ছবি সম্বলিত টিকেট ছেপেছে কর্তৃপক্ষ। তবে টেস্টের পাঁচ দিনের টিকিটে ব্যবহার করা হয়েছে ব্যাটিং কিংবদন্তির ক্যারিয়ারের পাঁচটি পর্যায়ের ছবি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দুই টেস্টের সিরিজ শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন টেন্ডুলকার। আর এই দুই টেস্ট খেললে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম টেস্ট খেলার কীর্তি গড়বেন তিনি।
ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকারের ১৯৯তম টেস্টের পাঁচ দিনের প্রতি দিনের টিকেটে আলাদা ছবি থাকছে। থাকছে তার স্বাক্ষরও।
বাকি তিন দিনের টিকেটে দেখা যাবে ২৪ বছরের সাফল্যে ভরা টেন্ডুলকারের ক্যারিয়ারের বিশেষ মূহুর্তের বিভিন্ন ছবি।
স্মরণীয় এই টেস্টের স্মৃতি হিসেবে টিকেটটি যত্ন করেই রাখতে চাইবেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম দিনে যেমন রোহিত ঘোষ নামে এক দর্শককে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীর সঙ্গে তর্ক করতে দেখা যায়। দুর্ঘটনাবশত ঐ নিরাপত্তাকর্মী তার টিকেটটি কিছুটা অংশ ছিড়ে ফেলেছিলেন।
