আবাহনীর টানা তৃতীয় জয়
ব্রাদার্স ইউনিয়নকে ২৭ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ২২৭ রানে অলআউট হয়ে যায় আবাহনী।
২৩ বলে দুটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন আট নম্বর ব্যাটসম্যান আলাউদ্দিন বাবু। এছাড়া অধিনায়ক শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে আসে ৪৩ রান।
৪১ রানে ৪ উইকেট নিয়ে সোহরাওয়ার্দী শুভ ব্রাদার্সের সেরা বোলার।
জবাবে এগারো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউই বড় ইনিংস খেলতে না পারায় হার এড়াতে পারেনি ব্রাদার্স। ৪৬ ওভার ১ বলে ২০০ রানে অলআউট হয়ে যায় দলটি।
সর্বোচ্চ ৩৩ রান করেন জসিম উদ্দিনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে শ্রীলঙ্কার ব্যাটসম্যান থিলান সামারাবীরার ব্যাট থেকে।
৩৭ রানে ৫ উইকেট নিয়ে আবাহনীর জয়ের নায়ক শামসুল আলম বাবু। মাচের সেরা খেলোয়াড়ও এই বাঁহাতি স্পিনার।
৯ খেলায় এটি আবাহনীর তৃতীয় জয়। অন্য দিকে সমান খেলায় ব্রাদার্সের এটি চতুর্থ হার।
