অনূর্ধ্ব-১৬ দলের খেলা অমীমাংসিত
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) অনূর্ধ্ব ১৬ দলের সঙ্গে তিন দিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৬ দল।
মঙ্গলবার তৃতীয় ও শেষ দিনে ২ উইকেটে ৭১ রান নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিক দলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১২৯ রানে।
১৬১ রানে পিছিয়ে থেকে ফলো-অনে বাধ্য হওয়া বিসিবি অনূর্ধ্ব-১৬ দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪৬ রান করার পর খেলা শেষ হয়ে যায়।
সর্বোচ্চ ৭৯ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৫০ রান শফিউল হায়াতের।
এমপিসিএ’র একমাত্র ইনিংসে ৯ উইকেট নেয়া বাংলাদেশের স্পিনার সিদ্দিকুর রহমান ও ১০৫ রান করা আশুতোষ শর্মা যৌথভাবে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী ও কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বিসিবির কক্সবাজারের কাউন্সিলর মাহমুদুল করিম মাদু, জেলা আওয়ামী লীগ নেতা আশেকউল্লাহ রফিক প্র্রমুখ উপস্থিত ছিলেন।
