২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে আবাহনীর জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

টানা ছয় ম্যাচ হারা সা্বেক চ্যাম্পিয়নদের এটাই প্রথম জয়। লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারিয়ে শুভ সূচনা করেছিল আবাহনী। কিন্তু সময় মতো ভেন্যুতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সিসিএসকে প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়েছে। ফলে দলটির বিপক্ষে অর্জিত পয়েন্টও কাটা গেছে সবার।

সাত খেলায় এটি ভিক্টোরিয়ার তৃতীয় হার।

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৪ রান করে ভিক্টোরিয়া।

সর্বোচ্চ ৭৬ রান রাসেল আল মামুনের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। এ দুজনের ১৫২ রানের উদ্বোধনী জুটি চমৎকার সূচনা এনে দিলেও পরের ব্যাটসম্যানের ব্যর্থতায় সংগ্রহ খুব একটা বড় হয়নি ভিক্টোরিয়ার। আবাহনী পক্ষে ইংল্যান্ডের লুক রাইট ও আল-আমিন (২) তিনটি করে উইকেট নেন। জবাবে ৪৭ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। লুক রাইটের ৬৬ ও মোসাদ্দেক হোসেনের ৩৮ রানের পরও ১৮৬ রানে ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া আবাহনীকে জয় এনে দেয় আল-আমিন (২৯) ও আলাউদ্দিন বাবুর (২৬) অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি। ভিক্টোরিয়ার পক্ষে শাকের আহমেদ ৩৬ রানে ২ উইকেট নেন।