২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউলের ওয়ানডে সিরিজ শেষ

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার দুই দিন আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ। রোববার অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়ায় সিরিজ শেষ হয়ে গেছে শফিউল ইসলামের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

তার জায়গায় সুযোগ পেয়েছেন মিরপুরে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত আরেক ডানহাতি পেসার আল-আমিন হোসেন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে মঙ্গলবার, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

রোববার বিকেল চারটার দিকে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়। প্রায় সোয়া দুই বছর টেস্ট দলের বাইরে থাকলেও ওয়ানডে দলের নিয়মিত সদস্য শফিউল অনুশীলনের শুরুতেই ব্যথা পান।

জাতীয় দলের ফিজিও বিভব সিং এক বিবৃতিতে বলেন, “ওয়ার্ম-আপ করার সময় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শফিউলকে। আজই ওর এক্স-রে করানো হবে। স্ক্যান করানোর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।”