২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু প্লেসির জরিমানা

বল বিকৃত করার দায়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ দু প্লেসিকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Oct 2013, 09:08 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এই ‘অপকর্ম’ করেন তিনি।

টিভি ক্যামেরায় দু প্লেসিকে বল হাতে নিয়ে প্যান্টের পকেটের জিপারের সঙ্গে ঘষতে দেখা যায়। মাঠের দুই আম্পায়ার ইয়ান গুল্ড ও রড টাকারের চোখেও তা ধরা পড়ে।

সঙ্গে-সঙ্গে দুই আম্পায়ার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথকে ঘটনাটা জানান এবং দক্ষিণ আফ্রিকা দলের পাঁচ রান জরিমানা করেন।

তৃতীয় দিনের খেলা শেষে এ ব্যাপারে শুনানি হয়। ম্যাচ রেফারি ডেভিড বুন জানান, অভিযোগের বিরুদ্ধে আবেদন করবেন না দু প্লেসি।

দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৯২ রানে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।