২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালামকে ধাক্কা মারায় তামিমকে জরিমানা

নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ধাক্কা মারায় জরিমানা করা হয়েছে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 05:33 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন আচরণবিধি ভঙ্গের ঘটনায় ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়।

নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসের ২৪তম ওভারে নতুন ফিল্ডিং অবস্থানে যাওয়ার পথে নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে কাঁধ দিয়ে ধাক্কা দেন তামিম।

মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও ব্রুস অক্সেনফোর্ড তামিমের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।