২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কবলে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে

বৃষ্টিতে ভেসে গেছে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ওয়ানডে। ফলে প্রথম তিন ম্যাচের দুটিতে জেতা অস্ট্রেলিয়া সাত ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে থাকলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 12:01 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রাচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার।

৭১ রানে চার উইকেট হারিয়ে বসে তারা। তবে অধিনায়ক জর্জ বেইলির ৯৮ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৯২ রানের সুবাদে আট উইকেটে ২৯৫ রান করে অতিথিরা। ৯৪ বলের ইনিংসে সাতটি চার ও তিনটি ছক্কা মারেন অস্ট্রেলিয়া অধিনায়ক। আর ৭৭ বলের ঝড়ো ইনিংসে ছয়টি চার ও পাঁচটি ছক্কা মারেন ম্যাক্সওয়েল্।

ভারতের পক্ষে তিনটি উইকেট নেন মোহাম্মদ সামি। আর দুটি করে উইকেট নেন বিনয় কুমার ও রবীচন্দ্রন অশ্বিন।

জবাবে ভারত ৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করার পর বৃষ্টি নামে। বাকি সময়ে বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

শনিবার সিরিজের পঞ্চম ম্যাচটি হবে কটকে।