২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফর চূড়ান্ত করলো ভারত

অবশেষে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সব ধোঁয়াশার ইতি টানলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ বছরের শেষ নাগাদ দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে ধোনিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

তবে ম্যাচের তারিখ ও ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।

সোমবার দেয়া এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত করে বিসিসিআই। আর তার জবাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ভারতের থেকে নিশ্চয়তা পেয়ে সূচি নির্ধারণে কাজ শুরু করবে তারা।

বিবৃতিতে সিএসএ বলে, “তবে কবে নাগাদ সূচি চূড়ান্ত হবে এখনই তা বলতে পারছি না কিন্তু যত দ্রুত সম্ভব তা চূড়ান্ত করার পরামর্শ আমরা তাদের দেব।”