ইশান্তকে বাদ দেয়নি ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও বাদ পড়েননি পেসার ইশান্ত শর্মা। বাকি চার ম্যাচের জন্য ভারতীয় দলে কোনো পরিবর্তন আসেনি।
প্রথম ম্যাচে ৭ ওভারে ৫৬ রান দিয়ে একটি উইকেট পেলেও দ্বিতীয়টিতে ৯ ওভারে ৭০ রানের বিনিময়ে কোনো উইকেট পাননি ইশান্ত।
তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত শতকের সুবাদে ৩০৩ রান করা ভারতের হারের জন্য অন্যতম দায়ী ইশান্ত।
শেষ তিন ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৪ রান। ইশান্তের করা ৪৮তম ওভারে ৪টি ছক্কাসহ ৩০ রান নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন জেমস ফকনার।
