২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে হারলো অনূর্ধ্ব-১৯ দল

ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা তিন ম্যাচ জেতার পর হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পঞ্চম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কাছে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের হার ৬৭ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 11:45 AM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

অনূর্ধ্ব-১৯ দলের টানা তৃতীয় জয়

এই হারের পরও সাত ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বুধবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ২ বলে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সর্বোচ্চ ৫১ রান আসে ত্যাগনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের মিডলঅর্ডার ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ উদ্বোধনী ব্যাটসম্যান।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান সিমরন হেটমায়ারের। এছাড়া ২৩ রান করে আসে ত্রিস্টান কোলম্যান ও নিকোলাস পুরানের ব্যাট থেকে।

২০ রানে চার উইকেট নিয়ে যুবায়ের হোসেন বাংলাদেশের সবচেয়ে সফল বোলার।

জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৮ ওভার ৩ বলে ১১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৯ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল মেহেদি হাসার মিরাজ (১৬) ও রাহাতুল ফেরদৌস (১০)।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় প্যাটারসন ম্যাকসুইন ২০ রানে ৪ উইকেট নেন।

আগের তিনটি ম্যাচে ৪ উইকেট, ১৯৮ রান ও ৬৩ রানে জিতেছিল বাংলাদেশের তরুণরা। সিরিজের শেষ দু'টি ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর।