২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের নৈপুণ্যে র‌্যাঙ্কিংয়ে এগুলেন সোহাগ

নিউ জিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে গেলেন সোহাগ গাজী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

চট্টগ্রামে প্রথম টেস্টে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতক ও হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান ২২ বছর বয়সী সোহাগ।

নিজেকে এখনো বোলার হিসেবেই ভাবা সোহাগের অপরাজিত ১০১ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৫০১ রান করে বাংলাদেশ।

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ১১৯ নম্বরে উঠে এসেছেন সোহাগ। বোলিংয়ে ২২ বছর বয়সী এই স্পিনার ১৩ ধাপ এগিয়ে আছেন ৩৬ নম্বরে। আর ২৯ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন অলরাউন্ডারদের র্যাংকিংয়ে।

প্রথম শতকের দেখা পাওয়া মমিনুল হক প্রথমবারের মতো এসেছেন সেরা পঞ্চাশে। ১৮১ রানের দারুণ ইনিংসে ৪৩ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে আছেন তিনি।

টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিয়ের দুই নম্বর স্থান ধরে রাখা সাকিব ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে ২৯ ও বোলিংয়ে এক ধাপ পিছিয়ে ১৭তম স্থানে আছেন।

টেস্ট ব্যাটসম্যানদের প্রথম তিনটি স্থান ধরে রেখেছেন হাশিম আমলা, শিবনারায়ণ চন্দরপল ও এবি ডি ভিলিয়ার্স।

টেস্ট বোলারদের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। প্রথম তিনে যথারীতি ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও রঙ্গনা হেরাথ।