২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকদের চার দিনের ছুটি

নিউ জিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে চারদিনের ছুটি পেয়েছে মুশফিক বাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 06:45 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

২১ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে ১৮ অগাস্ট থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। একই দিন অনুশীল শুরুর কথা রয়েছে নিউ জিল্যান্ডের।

চট্টগ্রাম টেস্টের পর সংবাদ সম্মেলনে দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান জানান, রোববার রাতে ঢাকা ফেরার পরপরই ক্রিকেটারদের ছুটি দেয়া হয়েছে। ১৭ অক্টোবর রাতে ঢাকা টেস্টের ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। পরের দিন অর্থাৎ ১৮ তারিখ দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা।

রোববার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা চলাকালেই ঢাকা টেস্টের ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যাতে কোনো পরিবর্তন আনা হয়নি।