২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দেখলো আইসিসির দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। আইসিসি ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির দলের এটাই চূড়ান্ত পরিদর্শন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 03:45 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

শনিবার ঢাকায় পৌঁছায় আইসিসি ব্রডকাস্টিং ও মার্কেটিং বিভাগের প্রতিনিধিরা। রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট চলাকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। সেখান থেকে এমএ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে যাওয়ার কথা তাদের।

সোমবার আইসিসি অনুমোদনের অপেক্ষায় থাকা সিলেট স্টেডিয়াম পরিদর্শনে যাবে আইসিসি দল। তাদের প্রতিবেদনের ওপরই নির্ভর করবে ভেন্যুটির ভাগ্য।

এবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপি ও কক্সবাজার ভেন্যু পরিদর্শক করবে না আইসিসি দল।

পরিদর্শক দলের সঙ্গে থাকা স্বাগতিকদের টুর্নামেন্ট পরিচালক তানভীর কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটাই আইসিসি প্রতিনিধি দলের চূড়ান্ত পরিদর্শন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এমএ আজিজ স্টেডিয়ামে যাবেন তারা। এই দুই স্টেডিয়ামের সব কাজই শেষ।”

“সোমবার সিলেট স্টেডিয়াম পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। এখনো কিছু কাজ চলছে। আশা করি এবার সন্তুষ্টি নিয়েই ফিরবেন তারা।”