সিসিএসের সামনে অবনমনের আশঙ্কা
মাঠে সময়মতো পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে অবনমনের শঙ্কায় পড়ে গেছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।
মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিসিএস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। কিন্তু যাত্রাবাড়ীতে যানজটে আটকে পড়া সিসিএস মাঠে পৌঁছায় ২০ মিনিট পর।
