তিন ম্যাচ পর মোহামেডানের জয়
টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৪২ রানে হারিয়েছে তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভিক্টোরিয়া।
ভিক্টোরিয়ার পক্ষে ৫০ রানে ৪ উইকেট নেন স্পিনার মনির হোসেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬৪ রানে চার উইকেট হারিয়ে শুরুতেই পথ হারায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
দলকে জেতাতে ২৬ রানে তিন উইকেট নেন মুরাদ খান। এছাড়া দুটি করে উইকেট নেন পেসার মাশরাফি মর্তুজা, শ্রীলঙ্কার আসিলা গুরুরত্নে ও মুকতার আলী। ম্যাচ সেরা হন থারাঙ্গা।
