২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের টেস্ট দলে নেই হাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত ১২ সদস্যের টেস্ট দলে সুযোগ পাননি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 01:51 AM

Updated : 23 Aug 2022, 07:02 PM

তবে এ মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের দলে ফিরেছেন দীর্ঘদেহী বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান।

সর্বশেষ পাঁচ টেস্টের ১০ ইনিংসে মাত্র ১০২ রান করার মাশুল দিয়ে বাদ পড়তে হয়েছে হাফিজকে।

টেস্ট দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর।

১৪ অক্টোবর থেকে আবুধাবিতে প্রথম এবং ২৩ অক্টোবর থেকে দুবাইয়ে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরপর পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

পাকিস্তানের টেস্ট দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), খুররাম মনজুর, আজহার আলী, ইউনুস খান, উমর আমিন, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, জুলফিকার বাবর, আব্দুর রেহমান, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান ও রাহাত আলী।