২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে সিসিএসের জয়

অবশেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের দেখা পেল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। পয়েন্ট তালিকার তলানিতে থাকা খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৫ রানে হারিয়েছে সিসিএস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 05:18 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

ম্যাচটি শুক্রবার শুরু হলেও তিনবার বৃষ্টির বাধায় তা পিছিয়ে শনিবার গড়ায়।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সিসিএস ২৪ ওভার ১ বলে ৫ উইকেটে ৯৯ রান করার পর আবার বৃষ্টি নামলে ঐদিন খেলা আর হয়নি। অত:পর শনিবারের রিজার্ভ ডে’তে তা মাঠে গড়ায়।

ম্যান অব দ্য ম্যাচ ফারভিজ মারুফের দৃঢ়তায় নয় উইকেটে ২১৩ রান করে সিসিএস। ছয়টি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৫৭ রানের এই ঝড়ো ইনিংস খেলেন শ্রীলঙ্কার এই । দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন আসিফ আহমেদ।

খেলাঘরের পক্ষে ৪৫ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে সফল বোলার ফয়সাল হোসেন।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে খেলাঘরের লক্ষ্য দাঁড়ায় ২১৮। তবে উইকেট ধরে রাখার চেষ্টায় ওভারপ্রতি পাঁচের উপর রান সংগ্রহের সঙ্গে তাল মেলাতে পারেনি খেলাঘর। শেষ পর্যন্ত সাত উইকেটে ১৭২ রানেই থেমে যায় তাদের ইনিংস।

খেলাঘরের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন বল হাতেও সফল ফয়সাল হোসেন।

আর বিজয়ীদের পক্ষে তিন উইকেট নিয়ে সফল বোলার অমিত কুমার।