২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সাফল্যে আত্মবিশ্বাসী রবিউল

গত এপ্রিলে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টেস্ট সিরিজে ড্র করলেও তার দুর্দান্ত বোলিং হৈ-চৈ ফেলে দিয়েছিল। ঐ সিরিজের সাফল্যে নিউ জিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী পেসার রবিউল ইসলাম।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

জিম্বাবুয়েতে প্রথম টেস্টে ৯ এবং দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এর মধ্যে ইনিংসে ৫ উইকেট ছিল দুবার।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে রবিউল বলেন, “বাংলাদেশে পেসারদের সাফল্য পাওয়া কঠিন। তাই কোচ (শেন জার্গেনসেন) সঠিক জায়গায় বল করতে বলেছেন। সেটা করতে পারলে সাফল্য পাওয়া সম্ভব।”

“কোচ বাড়তি কিছু করতে নিষেধ করেছেন। জিম্বাবুয়েতে লম্বা স্পেলে বল করা গেলেও এখানে সেটা হয়তো সম্ভব হবে না। তাই আমাদের সঠিক লাইন-লেন্থের বিকল্প নেই।”

তিনি আরো বলেন, “আমি যখন খেলা শুরু করি তখন উইকেট যেমন ছিল এখনো তেমনই আছে। দেশের মাটিতে খেলা হলে কখনো উইকেট নিয়ে ভাবি না। শুধু চেষ্টা করি সঠিক লাইন-লেন্থে বল করে যেতে।”