২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য রোববার ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 10:26 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

সর্বশেষ সিরিজে তেমন ভালো না করলেও অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ওপরে আস্থা রেখেছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজে তিনিই নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ দলকে। সহ-অধিনায়ক হয়েছেন উইকেটরক্ষক জসিমউদ্দিন।

তিন সপ্তাহের সফরে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭টি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

গত অগাস্টে ইংল্যান্ডে পাকিস্তান ও স্বাগতিক দলের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়া অনূর্ধ্ব-১৯ দলের এটি দ্বিতীয় সফর। ঐ সফরে মাত্র একটি ম্যাচ জেতা বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, আবু সায়েম, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান।

তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী, সাঈদ সরকার, নাহিদ হাসান ও নিহাদ উজ জামান।

২ অক্টোবর রওনা দেবে বাংলাদেশ দল। ২ অক্টোবর গায়ানায় পৌঁছানোর পর ৫ অক্টোবর স্থানীয় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

ওয়ানডে ম্যাচগুলো হবে ৭, ৯, ১১, ১৪, ১৬, ১৯ ও ২১ অক্টোবর।

অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জসিমউদ্দিন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুনিম শাহরিয়ার, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, আবু হায়দার, রিফাত প্রধান, নাহিদ হাসান, নিহাদ উজ জামান, যুবায়ের হোসেন ও রাহাতুল ফেরদৌস।

অপেক্ষমান: সিফাত ইসলাম, আবু সায়েম চৌধুরী, মোহাম্মদ সুমন, মেহেদি হাসান, আশিকুল ইসলাম ও সুজাত হাসান।