কাউন্টিতে সবচেয়ে কম বয়সে দ্বিশতক সিবলির
ইংলিশ কাউন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে দ্বিশতক করার রেকর্ড গড়েছেন সারের উদ্বোধনী ব্যাটসম্যান ডমিনিক সিবলি।
ইয়র্কশায়ারের বিপক্ষে ১৮ বছর ২১দিন বয়সে এই রেকর্ড গড়ার পথে ৫৩৬ বলে ২৪২ রান করেছেন তিনি।
সারের হয়ে সবচেয়ে কম বয়সে শতকের রেকর্ডও গড়েছেন সিবলি। আগের রেকর্ডটি ছিল জ্যাক ক্রফর্ডের। ১৯০৫ সালে ১৮ বছর ২৫৭ দিন বয়সে কীর্তিটা গড়েছিলেন।
কাউন্টিতে সবচেয়ে কম বয়সে দ্বিশতকের আগের রেকর্ডটি ছিল নর্থহ্যাম্পটনশায়ারের ডেভিড সেলসের। ১৯৯৬ সালে ১৮ বছর ২৩৭ দিন বয়সে ওরস্টারশায়ারের বিপক্ষে এই রেকর্ড গড়ার পথে ২১০ রান করেছিলেন তিনি।
