২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ক্লেমন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ

শুক্রবার থেকে কক্সবাজারে শুরু হচ্ছে ক্লেমন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 08:50 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় ১০টি দল অংশ নেবে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খেলা চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার হোটেল সি গালের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ব্রাদার্সের অতিরিক্ত সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ময়না, স্পোর্টস ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ডা. অনুপম হোসেন, ক্লেমনের প্রতিনিধি শফিকুল ইসলাম তুষার, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসীম উদ্দিন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কক্সবাজার ইনচার্জ শাহাদত হোসেন সিদ্দিকী প্রমুখ।

প্রতিযোগিতার কো-স্পন্সর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, স্পোর্টস পার্টনার স্পোর্টস ভিশন, মিডিয়া পার্টনার চ্যানেল আই, রেডিও টুডে ও দৈনিক সমকাল।