২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুমের ঝড়ো শতকে ওটাগোর জয়

উদ্বোধনী ব্যাটসম্যান নিল ব্রুমের ঝড়ো শতক চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে বড় জয় এনে দিয়েছে ওটাগো ভোল্টসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 08:48 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

বুধবারের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার পার্থ স্করচার্সকে ৬২ রানে হারিয়েছে নিউজিল্যান্ডের দলটি।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৪২ রানের বিশাল সংগ্রহ গড়ে ওটাগো।

মাত্র ৫৬ বলে ৯টি চার ও ৮টি ছক্কায় ১১৭ রান করে অপরাজিত থেকে যান ব্রুম।

কম যাননি রায়ান টেন ডেসকাটেও। মাত্র ২৬ বলে তিনটি চার ও ছয়টি ছক্কায় ৬৬ রান করেন এই ডাচ অলরাউন্ডার।

২৮ বলে ডেরেক ডি বুর্ডারের সংগ্রহ ৪৫ রান।

নিজের প্রথম দুই বলে হামিশ রাদারফোর্ড ও ব্রেন্ডন ম্যাককালামকে আউট করলেও (দুজনই এলবিডব্লিউ) শেষ পর্যন্ত বাঁহাতি পেসার জোয়েল প্যারিসের চার ওভারে খরচ ৫০ রান।

ওভার প্রতি ১২ রানেরও বেশি করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা পার্থ ৬ উইকেটে ১৮০ রানের বেশি করতে পারেনি।

৫৩ বলে সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান আসে হিলটন কার্টরাইটের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান অ্যাডাম ভোগেসের।

ওটাগোর পক্ষে ৪৭ রানে তিন উইকেট নেন ইয়ান বাটলার।