কলাবাগান অ্যাকাডেমির প্রথম জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৩ উইকেটে হারিয়েছে তারা।
কলাবাগান অ্যাকাডেমি তৃতীয় ম্যাচে প্রথম জয় পেলেও খেলাঘর এখনো হারের বৃত্তে বন্দী। প্রিমিয়ার লিগের নবাগত দলটির এটা টানা তৃতীয় হার।
রোববার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ১৬২ রানে অলআউট হয়ে যায় খেলাঘর।
সর্বোচ্চ ৩৪ রান আসে অধিনায়ক ফয়সাল হোসেন ও মোসাদ্দেক ইফতেখারের ব্যাট থেকে। দলীয় ৯৭ রানে ফয়সাল বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইফতেখার।
