২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটারদের আরেকটি হার

দক্ষিণ আফ্রিকা সফরে হেরেই চলেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। ফারজানা হক অর্ধশতক করলেও প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের কাছে ৬ উইকেটে হেরে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 08:52 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

এর আগে তিনটি টি-টোয়েন্টি ও একমাত্র প্রস্তুতি ম্যাচেও হার মেনেছিল সালমা খাতুনের দল।

শুক্রবার বেনোনির উইলোমুর পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ।

১০৮ বলে ৬টি চারের সাহায্যে ৬৩ রান করার পথে আয়েশা রহমানের সঙ্গে ৩৫ ও অধিনায়ক সালমার সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন ফারজানা।

ফারজানার বিদায়ের পর দলকে ৪ উইকেটে ১৩৩ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সালমা। ৪১তম ওভারের শেষ বলে সালমা (২৬) আউট হওয়ার পর বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। শেষ ৯ ওভারে মাত্র ১৬ রান আসে। ২৮ রানে ৩ উইকেট নেন অফস্পিনার সুনেট লুবজার। জবাবে লিজেল লি ও তৃষা চেট্টির (৩৯) ৮০ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের পথে এগিয়ে দেয় স্বাগতিকদের। ৩৯ রান করা চেট্টির ফিরতি ক্যাচ নিয়ে এই জুটি ভাঙ্গেন অফস্পিনার খাদিজা তুল কুবরা। অধিনায়ক মিগনন দ্যু প্রিজ এবং ৭৭ রান করা লি-ও তার শিকার। ৪৩ রানে ৩ উইকেট নেয়া কুবরাই বাংলাদেশের সেরা বোলার। রোববার জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ১৪৯/৮ (আয়েশা ১৩, ফারজানা ৬৩, রুমানা ৫, লতা ১৭, সালমা ২৬, নুজহাত ৬, শারমীন ০, রিতু ১১*, জাহানারা ২; লুবজার ৩/২৮, লেটসোয়ালো ১/২৩, নিকার্ক ১/২৪, ইসমাইল ১/৩০, কাপ ১/৩৩) দক্ষিণ আফ্রিকা: ৩৭.৫ ওভারে ১৫৩/৪ (লি ৭৭, তৃষা ৩৯, দ্যু প্রিজ ২, কাপ ১৮, ব্রেটন ৩*, নিকার্ক ৫*; কুবরা ৩/৪৩, জাহানারা ১/৩০) ম্যাচ সেরা: লিজেল লি।