২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক হওয়ার খায়েশ আফ্রিদির

আন্তর্জাতিক ক্রিকেটে আবারো দেশকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। বলেছেন, দেশের হয়ে ১৭ বছর খেলার পর এখনও জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারাটা তার কাছে অনেক বড় সম্মানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ক্রিকেট বোর্ড (পিসিবি) অধিনায়ক হওয়ার প্রস্তাব দিলে তা চ্যালেঞ্জ হিসেবেই নেবেন আফ্রিদি।

“এই মুহূর্তে যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি তাতে দলের সব অভিজ্ঞ খেলোয়াড়দের অনেক বেশি অবদান রাখতে হবে এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে আরো দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

আগামী মাসের মাঝামাঝি সময়ে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আরব আমিরাতের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে পাকিস্তান।

২০১১ সালে বোর্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে আফ্রিদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল পিসিবি। গত বিশ্বকাপে আফ্রিদির নেতৃত্বেই সেমিফাইনাল খেলেছিল ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।