শেষ বিকেলে মাত্র ৮ বলের ব্যবধানে তিন উইকেট হারালেও হারারেতে দ্বিতীয় ও শেষ টেস্টে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে জিম্বাবুয়ে। ৪ উইকেটে ১২১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিক দল পাকিস্তানের চেয়ে ১৮৫ রানে এগিয়ে আছে।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
12 Sep 2013, 10:44 PM
Updated :
23 Aug 2022, 06:53 PM
বৃহস্পতিবার ৩ উইকেটে ১৬৩ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তানের প্রথম ইনিংস ব্রায়ান ভিটোরি ও টিনাশে পানিয়াঙ্গারার তোপে ২৩০ রানে শেষ হয়ে যায়।
দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে শুরুতেই মিসবাহ-উল-হককে (৩৩) হ্যামিল্টন মাসাকাদজার ক্যাচে পরিণত করে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন ভিটোরি।
তবে অধিনায়ক বিদায় নিলেও প্রথম টেস্টে দ্বি-শতক করে পাকিস্তানের জয়ের নায়ক ইউনুস খান দৃঢ়তার সঙ্গে খেলে যাচ্ছিলেন।
কিন্তু ইউনুস ৭৭ রান করে বিদায় নেয়ার পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়া অতিথিরা মাত্র ১৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়।
জিম্বাবুয়েকে ৬৪ রানের মূল্যবান লিড এনে দিতে সবচেয়ে বড় অবদান ৬০ রানে ৫ উইকেট নেয়া ভিটোরির। জীবনের চতুর্থ টেস্টে প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করলেন এই বাঁহাতি পেসার।
ডানহাতি পেসার পানিয়াঙ্গারা নেন তিন উইকেট।
ভুসিমুজি সিবান্দার বদলে টিনো মায়োয়োর সঙ্গে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস উদ্বোধন করেন প্রসপার উৎসেইয়া। উৎসেইয়া অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি, দলীয় ১৩ রানে রাহাত আলীর শিকারে পরিণত হন তিনি।
দ্বিতীয় উইকেটে মাসাকাদজার সঙ্গে মায়োয়োর ১০৪ রানের জুটি জিম্বাবুয়েকে ১ উইকেটে ১১৭ রানে পৌঁছে দিয়েছিল।
কিন্তু ৮ বলের ব্যবধানে মায়োয়ো (৫৮), মাসাকাদজা (৪৪) ও ‘নাইটওয়াচম্যান’ পানিয়াঙ্গারাকে (০) ফিরিয়ে জিম্বাবুয়েকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
:
জিম্বাবুয়ে
: ২৯৪ (মাসাকাদজা ৭৫, টেইলর ৫১; জুনায়েদ ৪/৬৭, রেহমান ৩/৪৭) ও ১২১/৪ (মায়োয়ো ৫৮, উৎসেইয়া ৫, মাসাকাদজা ৪৪, পানিয়াঙ্গারা ০, টেইলর ০*; রেহমান ২/২০, রাহাত ২/৩৭)
পাকিস্তান
: ২৩০ (মনজুর ৫১, হাফিজ ২২, আজহার ৭, ইউনুস ৭৭, মিসবাহ ৩৩, শফিক ১০, আদনান ৬, রেহমান ০, আজমল ৭, জুনায়েদ ৩, রাহাত ১*; ভিটোরি ৫/৬০, পানিয়াঙ্গারা ৩/৪৩, ভিটোরি ১/৪৮, চাতারা ১/৪৬)
শেষ বিকেলে মাত্র ৮ বলের ব্যবধানে তিন উইকেট হারালেও হারারেতে দ্বিতীয় ও শেষ টেস্টে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে জিম্বাবুয়ে। ৪ উইকেটে ১২১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিক দল পাকিস্তানের চেয়ে ১৮৫ রানে এগিয়ে আছে।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২২:৪৪, ১২ সেপ্টেম্বর ২০১৩ | আপডেট: ১৮:৫৩, ২৩ আগস্ট ২০২২