২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট কেড়ে নেয়ায় চটেছে ওয়াকা

আগামী গ্রীষ্মে অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত টেস্ট সূচিতে কোনো ম্যাচ পায়নি পশ্চিম অস্ট্রেলিয়ার ভেন্যু পার্থ। এতে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর ভীষণ চটেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 02:55 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

গ্রীষ্মে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজের স্বাগতিক ভেন্যু হিসেবে পার্থকে উপেক্ষা করায় পুরো মৌসুমে আর কোনো টেস্টই হবে না সেখানে।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট সূচি সংক্ষিপ্ত করা হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করে ওয়াকার প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যাথিউস বলেন, “টেস্ট ম্যাচের পরিবর্তে অতিরিক্ত সীমিত ওভারের ক্রিকেট দিলেও (পার্থে আয়োজনের সিদ্ধান্ত হলেও) টেস্ট হারানোর ক্ষতিপূরণ পোষানো যাবে না।”

১৯৭৬-৭৭ মৌসুমের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার গ্রীষ্ম মৌসুমে কোনো ক্রিকেট ম্যাচ হবে না পার্থের ওয়াকা স্টেডিয়ামে।

এ সিদ্ধান্তে সবচেয়ে খুশি হবেন ভারতের ক্রিকেটাররা। ওয়াকার দ্রুতগতির ও বাউন্স ভরা পিচে ২০১২ সালে তৃতীয় দিনেই ভারত এক ইনিংস ও ৩৭ রানে হেরেছিল।