২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার দক্ষিণ আফ্রিকায় হতে পারে আইপিএল

পাঁচ বছর পর আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের আয়োজক হতে পারে দক্ষিণ আফ্রিকা। কারণ একটাই, ভারতের লোকসভা নির্বাচন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

আগামী এপ্রিল-মে’তে আইপিএলের সপ্তম আসরের সময় লোকসভা নির্বাচন হতে পারে। তাই আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজনের কথা ভাবছে প্রতিযোগিতাটির আয়োজকরা।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজন করতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সে বছর লোকসভা নির্বাচনের কারণে ভারতীয় সরকার নিরাপত্তাজনিত কারণে দেশের মাটিতে আইপিএল আয়োজনের অনুমতি দেয়নি। শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ।

এবারও লোকসভা নির্বাচনের কারণে দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজনের চিন্তা-ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও ইদানীং দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাতের সঙ্গে বিসিসিআই কর্মকর্তাদের সম্পর্ক তেমন উষ্ণ নয়।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকতা বলেন, “লরগাত ইস্যু থাকলেও (আইপিএলের বিকল্প ভেন্যু হিসেবে) দক্ষিণ আফ্রিকাই সবচেয়ে এগিয়ে। যদিও এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে দেশের বাইরে আয়োজন করতে হলে আইপিএল দক্ষিণ আফ্রিকাতেই হবে।”