২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়া-কলাবাগান অ্যাকাডেমি খেলা হয়নি

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেরে উদ্বোধনী দিনই বৃষ্টির কারণে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির মধ্যকার ম্যাচ মাঠে গড়াতে পারেনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 03:06 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে শিরোপাধারী ভিক্টোরিয়া ও নবাগত কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির মধ্যকার খেলার টসই করা সম্ভব হয়নি।

কয়েকবার মাঠ পরিদর্শনের পর দুপুর দুইটায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও মোর্শেদ আলী খান

বুধবার 'রিজার্ভ ডে’তে ম্যাচটি হবে।

বৃষ্টির কারণে লিগের শুরুর কয়েকটি ম্যাচে সমস্যা হতে পারে বলে আগেই শঙ্কা প্র্রকাশ করেছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস।

এ জন্য প্রতিটি মাঠে বাড়তি গ্রাউন্ডসম্যান ও কাভারও পাঠানো হয়েছে।