২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষক ওয়ালটন

২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পৃষ্ঠপোষকতা করবে দেশীয় শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 03:30 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এবারো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটন। এ জন্য ৩০ লক্ষ টাকা দিচ্ছেন তারা।”

গত মৌসুমে ২৫ লক্ষ টাকায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছিল ওয়ালটন।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ১০ লাখ টাকা ও রানার্সআপ দল ৯ লাখ টাকা পাবে। পুরস্কার থাকছে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের জন্যও। তারা পাবে যথাক্রমে ৮ ও সাড়ে সাত লাখ টাকা।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ওয়ালটন ফ্রিজ পুরস্কার দেয়া হবে।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান ও উইকেট পাওয়া ক্রিকেটারকেও ফ্রিজ দেয়া হবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ওয়ালটন মোটরসাইকেল।

অনুষ্ঠানে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস ও ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজের নির্বাহী পরিচালক (পলিসি এন্ড এইচআরএম) এস এম জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

১০ সেপ্টেম্বর লিগের উদ্বোধনী দিনে বিকেএসপির দুই নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি।

বগুড়ায় রার্নাসআপ গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স খেলবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে। আর রাজশাহীতে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন।

পুরনো খবর:

ক্রিকেট লিগের নিয়মাবলী চূড়ান্ত