খেলার মতো সুস্থ উমর আকমল
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের একজন প্রখ্যাত স্নায়ুবিদ পরীক্ষা করে উমরকে সুস্থ ঘোষণা করেছেন। ঐ চিকিৎসক জানিয়েছেন, শারীরিক পরিশ্রম করলে উমরের কোনো সমস্যা নেই। আর ডাক্তারি পরীক্ষারও প্রয়ো্জন নেই তার।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) একটি ম্যাচ খেলতে জ্যামাইকা যাওয়ার পথে বিমানে জ্ঞান হারিয়ে ফেলেন ২৩ বছর বয়সী উমর। এরপর তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনে পিসিবি। অসুস্থতার কারণে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তাকে রাখেনি পাকিস্তান।
ডাক্তারি পরীক্ষায় জানা গেছে, ঘুম কম হওয়ার কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসে সাকিব আল হাসানের সতীর্থ উমর।
১৬ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ৪৫টি-টোয়েন্টি খেলেছেন উমর আকমল।
