আজীবন নিষিদ্ধ হতে পারেন মোদি
আইপিএলের দু'টি দলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগে আজীবন নিষিদ্ধ হতে পারেন টুর্নামেন্টটির সাবেক চেয়ারম্যান লোলিত মোদি।
তদন্ত কমিটি পাঁচশ পৃষ্ঠার যে অভিযোগপত্র জমা দিয়েছে, তাতে সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে আরো – আইপিএলে আর্থিক অনিয়ম, বিদ্রোহী একটি লিগ প্রতিষ্ঠার চেষ্টা, ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে সুসম্পর্ক নষ্টের চেষ্টা ইত্যাদি।
তদন্ত কমিটির দেয়া রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড। আগামী ২৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। ঐ সভাতেই আজীবন নিষিদ্ধ হতে পারেন মোদি।
তদন্তের দায়িত্বে উক্ত কমিটিতে ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি অরুন জেটলি, আইপিএলের সাবেক চেয়ারম্যান চিরায়ু আমিন এবং বিসিসিআইয়ের অর্থনৈতিক কমিটির চেয়ারম্যান জয়োতিরাদিত্তো সিনদিয়া।
২০১০ সালের আইপিএলের ফাইনালের কিছুক্ষণ পরেই বহিষ্কৃত হন মোদি।
