প্রথম ইনিংসে জিম্বাবুয়ের লিড
হারারেতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩২ রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে। বুধবার পাকিস্তানকে ২৪৯ রানে অলআউট করার পর স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২৮১ রান।
৬৮ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। চতুর্থ উইকেটে অভিষিক্ত সিকান্দার রাজার (৬০) সঙ্গে ম্যালকম ওয়ালারের (৭০) ১২৭ রানের জুটি দলকে ৩ উইকেটে ১৯৫ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।
১৭ রানের ব্যবধানে দুজনকে বিদায় করে পাকিস্তানকে খেলায় ফেরান অফ স্পিনার সাঈদ আজমল।
রিচমন্ড মুতুমবামি (১৩) ও প্রসপার উৎসেইয়াকে (১৬) সঙ্গে নিয়ে দলকে লিড এনে দিয়েছেন অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা (৪০*)।
৭৭ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আজমল।
এর আগে ৯ উইকেটে ২৪৯ রান নিয়ে খেলা শুরু করে কোনো রান যোগ করতে পারেনি পাকিস্তান। দিনের দিনের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান আজমল (৪৯)।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২৪৯ (মনজুর ১১, হাফিজ ৫, আজহার ৭৮, ইউনুস ৩, মিসবাহ ৫৩, শফিক ৪, আদনান ১৮, রেহমান ৭, আজমল ৪৯, রাহাত ০, জুনায়েদ ১৭; চাতারা ৩/৬৪, পানিয়াঙ্গারা ৩/৭১, শিঙ্গিরাই ২/৪০, উৎসেইয়া ২/৫৫)
জিম্বাবুয়ে: ২৮১/৭ (মায়োয়ো ১৩, সিবান্দা ৩১, হ্যামিল্টন ১৯, সিকান্দর ৬০, ওয়ালার ৭০, চিগুম্বুরা ৪০*, মুতুমবামি ১৩, উৎসেইয়া ১৬, শিঙ্গিরাই ২*; আজমল ৪/৭৭, জুনায়েদ ২/৬১, রাহাত ১/৫৩)
