২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে নভেম্বরে ভারত সফর করবে ওয়েস্ট ইন্ডিজ দল। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) সফর নিশ্চিত করলেও এখনো সিরিজের তারিখ ও ভেন্যু ঠিক হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 07:08 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

সিরিজের দ্বিতীয় টেস্টটি হতে যাচ্ছে ভারতের মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের দুইশ'তম টেস্ট। টেস্ট দুটি কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দুইশ'তম টেস্ট নিজ শহরেই খেলতে পারেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। অবশ্য তার রেকর্ড টেস্টটি আয়োজনে নিজেদের আগ্রহের কথা আগেভাগেই জানিয়ে রেখেছে কলকাতা।

এই সিরিজের কারণে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর অনেকটা সংক্ষিপ্ত হতে পারে। ঐ সফর শুরু হওয়ার কথা ১৮ নভেম্বর থেকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ নভেম্বর ওয়ানডে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলে ৩০ নভেম্বরের আগে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করা ভীষণ কঠিন হবে ভারতের।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের দুটি টি-টোয়েন্টি, সাতটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলার কথা ছিল।

২০১১ সালের নভেম্বর-ডিসেম্বর শেষ ভারত সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার তিন ম্যাচের টেস্টট সিরিজ ২-০ ব্যবধোনে হেরেছিল ড্যারেন স্যামির দল। নাটকীয়ভাবে শেষ হওয়া মুম্বাই টেস্টে দুই দলের স্কোর ছিল সমান।

আর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অতিথিরা।

ভারত সফর শেষে তিনটি টেস্ট, ৫টি ওয়ানডে ও দু'টি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করবে ওয়েস্ট ইন্ডিজ।