২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মর্গান-বোপারার রেকর্ড জুটিতে জিতলো ইংল্যান্ড

ওয়েন মর্গান ও রবি বোপারার রেকর্ড জুটিতে আয়ারল্যান্ডকে একমাত্র ওয়ানডেতে সহজেই ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 11:54 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

মঙ্গলবার ডাবলিনের মালাহাইডে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬৯ রান করে আয়ারল্যান্ড।

অন্য কোনো ব্যাটসম্যান ত্রিশের ঘরে যেতে না পারলেও অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের (১১২) শতকের সৌজন্যে আড়াইশ পার হয় স্কটল্যান্ড। ষষ্ঠ শতকে পৌঁছানো পোর্টারফিল্ডের ১৪২ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ১টি ছক্কা।

দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান অতিরিক্ত থেকে। জন মুনি ২৭ ও নিয়াল ও ব্রায়ান ২৬ রান করেন।

৪৬ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার বয়েড় র‌্যাঙ্কিং, যিনি ক’দিন আগেও খেলেছেন হয়ে আয়ারল্যান্ডের হয়ে।

জবাবে ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

৪৮ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। তবে পঞ্চম উইকেটে ১৬৯ বলে বোপারার সঙ্গে মর্গানের ২২৬ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ পর্যন্ত দলকে সহজ জয়ই এনে দিয়েছে। এটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রান।

১২৪ রানে অপরাজিত মর্গানের ১০৬ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। এটি তার পঞ্চম শতক।

৯০ ম্যাচের ক্যারিয়ারে প্রথম শতকের দেখা পাওয়া বোপারা অপরাজিত থাকেন ১০১ রানে। তার ৭৫ বলের ইনিংসটি ১০টি চার ও ৫টি বিশাল ছক্কায় সাজানো।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৬৯/৭ (পোর্টারফিল্ড ১১২, স্টারলিং ১০, জয়েস ১, নিয়াল ২৬, উইলসন ২, কেভিন ২৩, মুনি ২৭, জনস্টন ১২*, সোরেনসেন ২৪*; র্যাং কিং ৪/৪৬, ট্রেডওয়েল ২/৩৫, বোপারা ১/৪১)

ইংল্যান্ড: ৪৩ ওভারে ২৭৪/৪ (কারবেরি ১০, রাইট ৫, টেইলর ২৫, ব্যালেন্স ০, মার্গান ১২৪*, বোপারা ১০১*; মুরতাঘ ৩/৩৩, জনস্টন ১/৩৪)