ইংল্যান্ডে ভারতের সফরসূচি চূড়ান্ত
ইংল্যান্ডে ভারতের সফরসূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ৫৪ বছর পর প্রথমবারের মতো দেশের মাটিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিকরা।
প্রায় তিন মাসের বেশি দীর্ঘ এবারের সফরে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিও খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তা নিশ্চিত করেছে।
১৯৫৯ সালে শেষবার ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলেছিল ভারত। সেবার ৫-০ তে হেরেছিল সফরকারীরা।
২০১৪ সালের ৯ জুলাই ট্রেন্ট ব্রিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ভারতের এই সফর। শেষ হবে ৭ সেপ্টেম্বর এজবাস্টনের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।
