২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তানের জয়

মাত্র দুই রানের জন্য শতকের দেখা পাননি আহমেদ শেহজাদ। তবে তার অপরাজিত ৯৮ রানের সুবাদে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৯ রানে হারিয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 09:31 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

টি-টোয়েন্টি সিরিজে তাই অতিথিদের জয়ের ব্যবধান ২-০।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে নাসির জামশেদকে হারালেও শেহজাদের সঙ্গে অধিনায়ক মোহাম্মদ হাফিজের ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি ১ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ এনে দেয় পাকিস্তানকে।

প্রথম ম্যাচে ৭০ রান করা শেহজাদের ৬৪ বলের ঝড়ো ইনিংসে ৬টি করে চার ও ছক্কা। হাফিজের ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে তিনটি চার ও দুটি ছয়।

জবাবে ভুসি সিবান্দা (২৩)ও হ্যামিল্টন মাসাকাদজা (৪১) ৫০ রানের উদ্বোধনী জুটি গড়লেও শুরু থেকে লাফিয়ে-লাফিয়ে বেড়ে যাওয়া আস্কিং রেট চাপের মধ্যে ফেলে দেয় জিম্বাবুয়েকে। পুরো ২০ ওভার খেললেও ছয় উইকেটে ১৬০ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

ব্যাটিংয়ের পর বল হাতেও সফল হাফিজ ৩০ রানের বিনিময়ে তিন উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৭৯/১ (শেহজাদ ৯৮*, জামশেদ ২৩, হাফিজ ৫৪*; মাসাকাদজা ১/৪২)

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬০/৬ (সিবান্দা ২৩, হ্যামিল্টন মাসাকাদজা ৪১, টেইলর ৩, উইলিয়ামস ২৫, চিগুম্বুরা ৩৫*, মারুমা ০, ওয়ালার ২০, শিনজি মাসাকাদজা ০*; হাফিজ ৩/৩০, বাবর ২/২১, আনোয়ার ১/২৪)

ম্যাচ ও সিরিজ সেরা: আহমেদ শেহজাদ।