২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। এই সফরের ভেন্যুগুলো পরিদর্শনের জন্য নিউজিল্যান্ডের চার সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকায় এসেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

নিউজিল্যান্ড দলের ব্যবস্থাপক মাইক স্যান্ডলের নেতৃত্বাধীন দলটির বাকি তিন সদস্য নিরাপত্তা বিশেষজ্ঞ স্যাম ডিকসন, প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিথ মিলস ও প্লেয়ার অ্যাসোসিয়েশন প্রতিনিধি হেনরি মুর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “রুটিন কাজের অংশ হিসেবে এই প্রতিনিধি দল এসেছে।” “প্রথমে তারা চট্টগ্রাম যাবেন। সেখান থেকে ঢাকায় ফিরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন। তারপর যাবেন সিলেট সফরে।”