ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে শনিবার মিরপুর ক্রীড়া পল্লীতে রিপোর্ট করতে বলা হয়েছে।
আগামী মাসের এই সফরে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশ।
৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর পচেফস্ট্রুমে ১২, ১৪ ও ১৫ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি হবে।
এরপর ২০ সেপ্টেম্বর বেনোনিতে প্রথম, ২২ সেপ্টেম্বর জোহানেসবার্গে দ্বিতীয় এবং ২৪ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে সিরিজের আগে ১৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ইমার্জিং টিমের বিপক্ষে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, খাদিজাতুল কোবরা, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, সুলতানা ইয়াসমীন বৈশাখী, আয়েশা আক্তার, শারমীন আক্তার সুপ্তা, শাহনাজ পারভীন, লিলি রানী বিশ্বাস, তিথি রানী সরকার, রিতু মণি, তাজিয়া আক্তার, শারমীন সুলতানা, ফাহিমা খাতুন, সোহেলি আক্তার, সানজিদা ইসলাম ময়না, সাথিরা জাকির জেসি, শায়লা শারমীন, সাবিকুন নাহার, রিফাত আরা ময়না, জান্নাতুল ফেরদৌস, সুবর্ণা ইসলাম, মনজিলা খাতুন, নিগার সুলতানা, নাদিয়া আফরিন, তমালিকা সুমনা ও মাহমুদা খাতুন।
bdnews24