টেস্ট একাদশে ফিরতে প্রস্তুত মাহমুদুল্লাহ
টেস্টের মূল একাদশে ফেরার জন্য কঠোর অনুশীলন করছেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে দর্শক হয়ে থাকা মাহমুদুল্লাহ এবার নিজের সেরাটা দিতে প্রস্তুত।
মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে তিনি বলেন, “নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে আবার লক্ষ্য অবশ্যই ধারাবাহিকভাবে পারফর্ম করা। জিম্বাবুয়েতে শেষ টেস্টে দলে ছিলাম না, সেদিক থেকে ‘কাম ব্যাক’ করা। ফিটনেস নিয়ে কাজ করেছি, স্কিল নিয়ে কাজ করেছি, আমি আশাবাদী।”
অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করতে আসবে নিউজিল্যান্ড। অতিথিদের বিপক্ষে নিজের সেরাটা দিতে ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করেছেন সহ-অধিনায়ক।
“ব্যাটিংয়ে জোর দিয়েছি। টেস্টে শেষ তিন-চারটি ইনিংস ভালো হয়নি। বল ছাড়ার ক্ষেত্রে আমাকে আরো মনযোগী হতে হবে। শট খেলার ক্ষেত্রে আরো সাবধানী হতে হবে। আর বোলিং নিয়ে সাকলায়েন ভাইয়ের (মুশতাক) সঙ্গে যে কাজগুলো করেছিলাম সেগুলো আবার করছি।”
তিনি বলেন, “আমার মনে হয় না কোনো সঙ্কট আছে। মাশরাফি সম্পূর্ণ ফিট, শফিউল ফিট। নাজমুল ভালো করছেন, অর্ধেক রানআপে বোলিং করছেন। রুবেল ইংল্যান্ডে আছেন।”
সতীর্থদের ফিটনেস নিয়েও সন্তুষ্ট মাহমুদুল্লাহ, “মাশরাফি অনেক বেশ মুটিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন খুব ভালো অবস্থানে রয়েছেন তিনি। অন্যরাও নিজেদের ফিটনেস থুক ভালো অবস্থায় নিয়ে এসেছেন। প্রায় দেড় মাস আমরা কেবল ফিটনেস অনুশীলন করেছি।”
কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের ক্রিকেটাররা
