২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডকে কাঁদাতে চান লেম্যান

ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে অ্যাশেজের পরবর্তী সিরিজে কাঁদিয়ে ছাড়তে অস্ট্রেলিয়া দলের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন কোচ ড্যারেন লেম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 05:55 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

অ্যাসেজের প্রথম টেস্টে ব্যাটে উইকেটরক্ষক হয়ে প্রথম স্লিপে ধরা পড়ার পরও নিজে থেকে হেটে না যাওয়ায় ব্রডকে 'প্রতারক'ও বলেছেন অস্ট্রেলিয়া কোচ।

প্রথম টেস্টে অ্যাশটন অ্যাগারের বলে নিশ্চিত আউট হওয়ার পর ক্রিজ ছেড়ে না গিয়ে সমালোচনার মুখে পড়েন ব্রড।

অস্ট্রেলিয়ার রেডিও নেটওয়ার্ক ট্রিপল এম এ দেয়া এক সাক্ষাতকারে লেম্যান বলেন, "আমি আশা করবো অস্ট্রেলিয়ার জনগণ আগামী গ্রীষ্মে তাকে (ব্রড) শিক্ষা দেবে। আমি আশা করবো, সে কাঁদতে কাঁদতে দেশে ফিরে যাবে। টে লাগলেই যে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে হাটতে হবে তা আমি বলছি না; কিন্তু ওই ক্যাচটা ছিল প্রায় প্রথম স্লিপের কাছাকাছি।"

এই অ্যাশেজ সিরিজজয়ী ইংল্যান্ড নভেম্বরে অস্টেলিয়া যাবে পরবর্তী সিরিজ খেলতে। ২১ নভেম্বর ব্রিজবেনে শুরু হবে প্রথম টেস্ট।

লেম্যান বলেন, "আমাদের খেলোয়াড়রা ঘটনাটি ভুলবে না। তারা ব্রডকে পেলেই যা খুশি বলে লজ্জা দেবে। আমি আশা করবো অস্ট্রেলিয়ার জনগণও এমনটা করবে কারণ ওটা ছিল একটা পুরোপুরি প্রতারণা।"

রেডিওর উপস্থাপক ব্রডকে 'আহাম্মক' বলার পর লেম্যানও তাকে সমর্থন দেন, "আমি আশা করবো সবাই তার পেছনে লেগে থাকবে।"

ব্রড সম্প্রতি ব্যাটে বল না লাগার পরও না হাটার পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, হাডিন ঠিকমতো বলটি ধরতে পেরেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ থাকায় তিনি ক্রিজ ছাড়তে চাননি।

আম্পায়ার ব্রডকে আউট না দেয়ায় তখন কিছুই করার ছিল না অস্ট্রেলিয়া দলের। কারণ আগেই দুটি রিভিউ চাওয়া সুযোগ শেষ করে ফেলেছিল তারা।

পরে আরো ২৮ রান যোগ করে আউট হন ব্রড। ইংল্যান্ড ওই টেস্ট যেতে ১৪ রানে।