২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় মুশফিকের গাড়ি

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের গাড়ি ছোটখাটো দুর্ঘটনায় পড়েছে। এ সময় মুশফিক গাড়িতে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 01:27 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

মুশফিকের গাড়িচালক আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, সোমবার সকাল আটটার দিকে উত্তরার বাসা থেকে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসছিলেন মুশফিক। এ সময় গাড়ীতে তার সঙ্গে পেসার নাজমুল হোসেনও ছিলেন। পথে মিরপুরের কালসীতে পেছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এতে গাড়ির পেছনের দিক সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

অনুশীলন শেষে এ ব্যাপারে মুশফিক জানান, দুর্ঘটনায় তার কোনো আঘাত লাগেনি। তবে মন একটু খারাপ হয়েছে।

জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের অধীনে রোববার থেকে আবার শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প, যাতে যোগ দিয়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা।